প্যান্ট ছিড়ে গেলেও মঞ্চ মাতালেন জাংকুক! Jungkook | Bijoy TV - Video

2 Views
#Jungkook #BTS #জাংকুক #বিটিএস


মঞ্চে চলছে জমজমাট পারফরম্যান্স। গান আর নাচে হাজারো ভক্তকে মাতিয়ে রাখছেন বিটিএস তারকা জাংকুক। কিন্তু হঠাৎই ছন্দপতন! পারফরম্যান্সের মাঝেই ছিঁড়ে গেল তার প্যান্ট। এমন বিব্রতকর পরিস্থিতিতেও অবশ্য থেমে যাননি এই গায়ক। বরং সহশিল্পীদের সঙ্গে হাসি-ঠাট্টায় মেতে উঠে স্বাভাবিকভাবেই চালিয়ে যান পরিবেশনা।

ব্রাজিলের সাও পাওলোতে বিটিএসের এক কনসার্টে ঘটেছে এই ঘটনা। মঞ্চে জাংকুকের পোশাক ছিঁড়ে যাওয়ার মুহূর্তটি ক্যামেরাবন্দি হয়। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা ও হাস্যরস।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, পোশাকের বিপত্তি বুঝতে পেরে ব্যান্ডের নেতা আরএম এবং সদস্য ভি-কে বিষয়টি দেখাচ্ছেন জাংকুক। তার এমন কাণ্ড দেখে হেসে ওঠেন সহশিল্পীরাও। তবে পোশাকের সমস্যায় পারফরম্যান্সে কোনো ছাড় দেননি। পেশাদারত্বের সঙ্গে গান ও নাচ চালিয়ে ভক্তদের মাতিয়ে রাখেন তিনি।

ভিডিওটি ঘিরে কেউ মজার মন্তব্য করছেন, কেউ আবার প্রশংসা করছেন জাংকুকের আত্মবিশ্বাসের। তবে তার পুরোনো পিঠ ও পায়ের সমস্যার কথা মনে করে কয়েকজন ভক্ত শারীরিক অস্বস্তির আশঙ্কাও প্রকাশ করেছেন।

অবশ্য মঞ্চে পোশাক ছিঁড়ে যাওয়ার অভিজ্ঞতা এবারই প্রথম নয় জাংকুকের। ২০১৯ সালে সিউলে ‘মাইক ড্রপ’ গানে পারফর্ম করার সময়ও একই পরিস্থিতিতে পড়েছিলেন তিনি। এর আগে ২০১৮ সালে ‘ফেক লাভ’ পরিবেশনার সময় খুলে গিয়েছিল তার শার্টের বোতাম। বারবার এমন বিপত্তি ঘটলেও মঞ্চে স্বাভাবিক থাকার দক্ষতায় ভক্তদের নজর কাড়ছেন এই তারকা।


copyright © A BIJOY TV Production-2026

সঙ্গে থাকুন বিজয় টিভির
Website: http://bijoy.tv/
Facebook: https://www.facebook.com/bijoytvlimited
Youtube: http://youtube.com/bijoytvofficial

⨳????????????????????????????????⨳
#bijoytv #news #নিউজ #বিজয় #বিজয়_টিভি #bijoytvnews #banglanews #newsbangla #bdnews #newsbd

⨳????????????????????????????????⨳
latest bangladeshi news | বিজয়_টিভি | Bijoy TV | Bijoy TV news | আজকের খবর | Bijoy | bangla songbad | বাংলা সংবাদ | news | news today | খবর | নিউজ | Bangla News | Bangladeshi television | Live News | Live TV
Category
Fap tribute
Tags
BIJOY, bijoytv, Jungkook pants ripped during concert
Commenting disabled.